তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ সিলেট
মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং সুন্নতে নববীর পদাঙ্ক অনুসরণ।
সাহাবায়ে কেরাম ও আইম্মায়ে দ্বীনের গবেষণাপ্রসূত জ্ঞানের আলোকে কুরআন-সুন্নাহর পরিপূর্ণ শিক্ষা প্রদান।
আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ফিকহে হানাফীর সংরক্ষণ এবং দেওবন্দী সিলসিলার তালিম ও তারবিয়্যাতের যথাযথ অনুশীলন।
ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে নেক আমল ও আখলাকে নববীর আলোকে জিন্দাদিল আলেমেদ্বীন ও হাফিজে কুরআন তৈরি করা — যাদের জীবনের প্রধান উদ্দেশ্য হবে দ্বীনের প্রচার প্রসার ও সংরক্ষণ।
অভিজাত এলাকায় সুন্দর ও মনোরম পরিবেশ।
প্রতিষ্ঠান থেকে প্রচলিত রাজনীতি সম্পূর্ণ বর্জিত।
কুরআন-সুন্নাহ, সালফে সালিহীন ও আইম্মায়ে মুজতাহিদীনের নীতি ও আদর্শে পরিচালিত।
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় ও বিশেষ বিশেষ দিবসে রোজা পালনে অভ্যস্থ করা।
সি সি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ও পাঠদান তদারকি।
প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নিয়মিত পাঠদান।
স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করার প্রয়াস।
জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।
আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সমতাভিত্তিক সিট বণ্টনের ব্যবস্থাপনা।
ইয়াদ মজবুত করার লক্ষ্যে দৈনন্দিন প্রশ্নোত্তর।
নির্ধারিত সময়ে অভিভাবকদের সাথে সাক্ষাতের ব্যবস্থা।
তিন বেলা উন্নতমানের ও সুষম পুষ্টিকর খাবারের সু-ব্যবস্থা।
ইনডোর ও আউটডোরে খেলাধুলার ব্যবস্থা।
২৪ ঘণ্টা শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধান।