জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আমাদের সাফল্য
আলহামদুলিল্লাহ, নিম্নে আমাদের ছাত্রদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত সাফল্যের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো
২০১৫ সালে সৌদীআরবে অনুষ্ঠিত আল হাইয়্যাতুল আলামিয়্যাহ লি-তাহফিজিল কুরআনিল কারিম আয়োজিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৬০টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৩য় স্থান অধিকারী অত্র মাদরাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মাহফুজ।
২০১৬ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে অত্র মাদরাসার ছাত্র হাফেজ আসজাদ হুসাইন মাসউদ।
PHP কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৬ সালে সেরা ৩০-এ ইয়েস কার্ডপ্রাপ্ত হাফেজ মুহি উদ্দীন আসজাদ।
পুষ্টি পবিত্র কুরআনের আলো ক্ষুদে প্রতিভার সন্ধানে ২০১৬ ও ২০১৭ সালে সেরা ৩০ এ ইয়েস কার্ডপ্রাপ্ত হাফেজ মুহসিন আহমদ মাহদী ও হাফিজ জুবায়ের সিদ্দিকী।
ডেকো নিবেদিত আলোকিত কুরআন (R.tv) এর রিয়েলিটি শো ২০১৭ সালে সেরা ৩৬-এ ইয়েস কার্ডপ্রাপ্ত হাফেজ মিফতাহ উদ্দীন রেদওয়ান ও হাফেজ আদনান আহমদ।
ডাবর মেসওয়াক নিবেদিত আলোকিত কুরআন R.tv এর রিয়েলিটি শো ২০১৮ সালে সেরা ২০-এ ইয়েস কার্ডপ্রাপ্ত হাফেজ জুবায়ের সিদ্দিকী।
ডেকো নিবেদিত আল-কুরআনের আহবান (একুশে টিভি) ২০১৮ সালে জাতীয় ক্বিরাআত প্রতিযোগিতায় সেরা ২০-এ ইয়েস কার্ডপ্রাপ্ত হাফেজ সাঈদ মাহমুদ মোবাশ্বির।
জামিয়া গহরপুর সিলেটের ছাত্র সংগঠন আননূর ছাত্রকাফেলা আয়োজিত ১০ বছর পূর্তি উপলক্ষে আননূর উৎসবে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী হাফেজ মিফতাহ উদ্দীন রেদওয়ান ও ২য় স্থান অধিকারী হাফেজ আদনান আহমদ।
জামিয়া গহরপুর সিলেটের ছাত্র সংগঠন আননূর ছাত্রকাফেলা আয়োজিত ১ যুগ পূর্তি উপলক্ষে আননূর অনুষ্ঠান ২০২০ সালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী হাফেজ আব্দুল্লাহ আল বাশার।
PHP কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২১ সালে ৪র্থ স্থান অধিকারী হাফেজ সালমান আল মাহমুদ।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ সালে ছিগারুল হুফফাজ গ্রুপে ৫ম স্থান অধিকারী হাফেজ জাওয়াদ সিদ্দিক তানিম।
আলোকিত কুরআন R.tv এর রিয়েলিটি শো ২০২৩ সালে ৮ম স্থান অধিকারী হাফেজ জাওয়াদ সিদ্দিক তানিম।
২০২৩ সালে বাংলা ভিশন আয়োজিত পবিত্র কুরআনের আলোতে সেরা ৩০-এ ইয়েস কার্ড প্রাপ্ত হাফেজ হজায়ফা আল হুমাইদী।
জামিয়া গহরপুর সিলেটের ছাত্র সংগঠন আননূর ছাত্রকাফেলা আয়োজিত ১ যুগ পূর্তি উপলক্ষে আননূর অনুষ্ঠান ২০২৪ সালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী হাফেজ তাসলিম আলম।
এছাড়া জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় ছাত্ররা অংশগ্রহণ করে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনসহ বাংলাদেশ কৃওমী মাদরাসা শিক্ষাবোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ সফলতা অর্জন করে। আলহামদুলিল্লাহ।