মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালকের বিস্তারিত পরিচিতি
প্রতিষ্ঠাতা ও পরিচালক — তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ সিলেট
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
কুরআন হলো এক ঐশী নূর, অন্ধকার পথের আলোকধারা, অচেনা গন্তব্যের নিশ্চিত দিশা, ব্যথিত হৃদয়ের শান্তনা, নিরুদ্যম অন্তরের উদ্দিপনা। কুরআন এক চিরায়ত সত্য। যার কোনো নাশ নেই। এর রক্ষক স্বয়ং আল্লাহ তাআলা।
কুরআন ও হাদীসের চেতনায় উজ্জীবিত হয়ে ২০১৪ সালের রমজান মাসে আল্লাহর রহমতের উপর নির্ভর করে সিলেট নগরীর অভিজাত এলাকা হাউজিং এস্টেটে প্রতিষ্ঠিত হয় তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ সিলেট। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি ছাত্ররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করে আসছে।
দ্বীনের এই আলোকবর্তিকার আগামী পথচলাকে সুন্দর ও মসৃণ করে তুলতে ধর্মপ্রাণ সকল মুসলমানের সর্বাত্মক সহযোগিতা ও সুপরামর্শ একান্ত প্রয়োজন।