৫/এ লেন, ৭৫# হাউজিং এস্টেট, আম্বরখানা, সিলেট
পরিচালক

হাফিজ ক্বারী মাওলানা ওলীউর রহমান খান

প্রতিষ্ঠাতা ও পরিচালক — তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ সিলেট

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

কুরআন হলো এক ঐশী নূর, অন্ধকার পথের আলোকধারা, অচেনা গন্তব্যের নিশ্চিত দিশা, ব্যথিত হৃদয়ের শান্তনা, নিরুদ্যম অন্তরের উদ্দিপনা। কুরআন এক চিরায়ত সত্য। যার কোনো নাশ নেই। এর রক্ষক স্বয়ং আল্লাহ তাআলা।

কুরআন ও হাদীসের চেতনায় উজ্জীবিত হয়ে ২০১৪ সালের রমজান মাসে আল্লাহর রহমতের উপর নির্ভর করে সিলেট নগরীর অভিজাত এলাকা হাউজিং এস্টেটে প্রতিষ্ঠিত হয় তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ সিলেট। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি ছাত্ররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করে আসছে।

দ্বীনের এই আলোকবর্তিকার আগামী পথচলাকে সুন্দর ও মসৃণ করে তুলতে ধর্মপ্রাণ সকল মুসলমানের সর্বাত্মক সহযোগিতা ও সুপরামর্শ একান্ত প্রয়োজন।

পদবি

প্রতিষ্ঠাতা ও পরিচালক

যোগ্যতা

হাফিজ ক্বারী মাওলানা

মোবাইল

+880 1719-047732

প্রতিষ্ঠাকাল

২০১৪ সাল (রমজান)

الرسالة

পরিচালকের বাণী

কুরআনের এই প্রতিষ্ঠানটি তার উদ্দেশ্যের পথে এগিয়ে যাচ্ছে ঈর্ষণীয় গতিতে। শুরু থেকে অপ্রতিরোধ্য সাফল্যে এগিয়ে চলা এই প্রতিষ্ঠানটি তার সফলতাকে ধরে রাখতে ধর্মপ্রাণ সকল মুসলমানের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শ একান্ত প্রয়োজন।

রহমতে খোদাওয়ান্দি সঙ্গী হলে কুরআনের এই প্রতিষ্ঠানটি নিজেকে তখন আবিষ্কার করবে এক অনন্য উচ্চতায়। আলহামদুলিল্লাহ।

আল্লাহ পাক আপনাদের সকল কুরবানি জান্নাতের বিনিময়ে কবুল করুন। আমীন!

পরিচালক

হাফিজ ক্বারী মাওলানা ওলীউর রহমান খান

প্রতিষ্ঠাতা ও পরিচালক