৫/এ লেন, ৭৫# হাউজিং এস্টেট, আম্বরখানা, সিলেট
تحفيظ القران وتعلم السير

তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ সিলেট

হাফিজ ক্বারী মাওলানা ওলীউর রহমান খান প্রতিষ্ঠিত ও পরিচালিত

কুরআনের নূরে আলোকিত একটি আদর্শ তাহফিজ মাদরাসা

নোটিশ
আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে নতুন ছাত্র ভর্তি চলমান। ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন — ০১৭১৯০৪৭৭৩২

তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ সিলেট

কুরআনের নূরে আলোকিত একটি আদর্শ তাহফিজ মাদরাসা

মাদরাসার চিত্র

তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ সিলেট

কুরআন হলো এক ঐশী নূর, অন্ধকার পথের আলোকধারা, অচেনা গন্তব্যের নিশ্চিত দিশা। আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয় কুরআনকে আমিই অবতীর্ণ করেছি এবং আমিই এর রক্ষণাবেক্ষণ করবো" (সূরা হিজর, ০৯)।

এই চেতনায় উজ্জীবিত হয়ে ২০১৪ সালের রমজান মাসে সিলেটের অভিজাত এলাকা হাউজিং এস্টেটে হাফিজ ক্বারী মাওলানা ওলীউর রহমান খান এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এই মাদরাসা।

বর্তমানে হাউজিং এস্টেট ৫/এ লেন ৭৫ নং দো'তলা বিশিষ্ট বাসায় অত্যন্ত মনোরম পরিবেশে পরিচালিত হয়ে আসছে।

রাজনীতিমুক্ত ক্যাম্পাস
সিসি ক্যামেরা নিরাপত্তা
অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
সুষম পুষ্টিকর খাবার
বিস্তারিত পড়ুন
بسم الله الرحمن الرحيم

প্রতিষ্ঠাতার বাণী

কুরআনের এই প্রতিষ্ঠানটি তার উদ্দেশ্যের পথে এগিয়ে যাচ্ছে ঈর্ষণীয় গতিতে। শুরু থেকে অপ্রতিরোধ্য সাফল্যে এগিয়ে চলা এই প্রতিষ্ঠানটি তার সফলতাকে ধরে রাখতে ধর্মপ্রাণ সকল মুসলমানের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শ একান্ত প্রয়োজন।

রহমতে খোদাওয়ান্দি সঙ্গী হলে কুরআনের এই প্রতিষ্ঠানটি নিজেকে তখন আবিষ্কার করবে এক অনন্য উচ্চতায়। আলহামদুলিল্লাহ।

প্রতিষ্ঠাতা

হাফিজ ক্বারী মাওলানা ওলীউর রহমান খান

প্রতিষ্ঠাতা ও পরিচালক, তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ সিলেট

مميزاتنا

আমাদের বৈশিষ্ট্যসমূহ

কুরআন-সুন্নাহ, সালফে সালিহীন ও আইম্মায়ে মুজতাহিদীনের নীতি ও আদর্শে পরিচালিত একটি আদর্শ তাহফিজ মাদরাসা

পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে

ছাত্রদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় ও বিশেষ দিবসে রোজা পালনে অভ্যস্থ করা হয়।

সিসি ক্যামেরা নিরাপত্তা

সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ও পাঠদান তদারকি নিশ্চিত করা হয়।

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী

প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নিয়মিত পাঠদান পরিচালিত হয়।

স্বল্প সময়ে হিফজ

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করার প্রয়াস।

জাতীয় ও আন্তর্জাতিক

ছাত্ররা জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সুষম খাবার

তিন বেলা উন্নতমানের সুষম পুষ্টিকর খাবারের সু-ব্যবস্থা। ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা।

0
বছরের অভিজ্ঞতা
0
হাফিজ তৈরি
0
জাতীয় পুরস্কার
0
দেশে স্বীকৃতি
معرض الصور

ছবি ও ভিডিও গ্যালারী

মাদরাসার বিভিন্ন কার্যক্রমের নির্বাচিত কিছু চিত্র

আরো দেখুন
إنجازاتنا

উল্লেখযোগ্য অর্জন

আলহামদুলিল্লাহ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ছাত্রদের অসাধারণ কৃতিত্ব

২০১৫

৩য় স্থান — বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা (সৌদি আরব)

আল হাইয়্যাতুল আলামিয়্যাহ লি-তাহফিজিল কুরআনিল কারিম আয়োজিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৬০টি দেশের প্রতিযোগীদের মধ্যে হাফেজ আব্দুল্লাহ আল মাহফুজ ৩য় স্থান অধিকারী।

২০১৬

১ম স্থান — জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ আসজাদ হুসাইন মাসউদ ১ম স্থান অধিকারী।

২০২৩

৮ম স্থান — আলোকিত কুরআন R.tv রিয়েলিটি শো

হাফেজ জাওয়াদ সিদ্দিক তানিম ২০২৩ সালে ৮ম স্থান অধিকার করেন।

২০২৪

১ম স্থান — আননূর উৎসব জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

জামিয়া গহরপুর সিলেটের ছাত্র সংগঠন আননূর ছাত্রকাফেলা আয়োজিত প্রতিযোগিতায় হাফেজ তাসলিম আলম ১ম স্থান অধিকারী।

সকল অর্জন দেখুন